চকরিয়ায় থানা হাজতে গলায় ফাঁস দিয়ে আসামির আত্মহত্যা
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়া থানা হাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আসামি দুর্জয় চৌধুরী (২৭)। তার বিরুদ্ধে একটি চেক জালিয়াতি অভিযোগ ছিল।
চকরিয়া থানা পুলিশ চেক জালিয়াতির ঘটনায় তাকে হেফাজতে নিলে হাজতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে চকরিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড ভরামুহুরী হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়,দুর্জয় চৌধুরীর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ বা চেক জালিয়াতির অভিযোগ দায়ের করেন তার স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন। অভিযোগের প্রেক্ষিতে থাকে থানা পুলিশ হেফাজতে হেফাজতে নেয় হয়।
এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন,একটি চেক প্রতারণার অভিযোগ করেন তার স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া বেগম। যেহেতু বিষয় টি দুদকের শিডিউল ভুক্ত তাই আমারা মামলা না নিয়ে জিডি ট্রিট করে তাকে হেফাজতে নিয়ে থানা হাজতে রাখি রাত সাড়ে ১১ টায়। অনান্য আসামি রাখতে গিয়ে রাত ৪ টার দিকে দেখি নিজের শার্ট গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সুরতহাল করা হয়েছে। দায়িত্বরত কারো গাফেলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কারো গাফেলতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এর উপস্থিতিতে মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়েছে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































